
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান (রায়গঞ্জ) সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় প্রতিষ্ঠিত তাহসীনুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদরাসার ক্লাশরুমে এ উপলক্ষ্য এক দোয়ার আয়োজন করা হয়। সবক প্রদান অনুস্ঠানে ৮ জন শিখ্যার্থীকে কোরআনের সবক দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন ধানগড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি শাহাদত হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রভাষক এম. আবদুল্লাহ সরকার, মোঃ রবিউল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, হাবিবুর মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক ফয়সাল আহম্মেদ ফরহাদ, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম ও হাফেজ মোস্তাক সহ আরো অনেকে।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়