
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের দেউলমূড়া গ্রামের নাম না জানা এক বৃদ্ধ মহিলা পাগলি প্রায় বিশ বছর যাবৎ ভিখ্যা করানো খাবার খাওয়াচ্ছেন তার আদরের কুকুরগুলোকে। একাধিক ব্যাক্তির নিকট তার নাম ঠিকানা জানতে চাইলে প্রাথমিক ভাবে বাড়ির ঠিকানা দিতে পারলেও দিতে পারেনি তার আসল পরিচয়। আর কেউ না থাকলেও তার আছে বেশ কিছু কুকুরকে নিয়ে আছে একটি পরিবার। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছেন নাম না জানা কুকুরপ্রেমী পাগলিটা। দেখা যায় তাকে ঘিরে আছে কয়েকটি কুকুর। তার পোটলা থেকে একেক একেক করে ভিখ্যা করানো খাবার বের করে খাওয়াচ্ছেন কুকুরগুলোকে। মা যেমন ছেলে- মেয়েদের আদর, শাসন, করে থাকেন, তার ও কোনো কমতির লখ্যন দেখা যায়নি এই কুকুরপ্রেমী পাগলিটার। এ যেনো পশুর মাঝে এক অপূর্ব ভালবাসার বন্ধন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান