
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ঝুলেপড়া পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে ২গরুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের আদাচাকি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রায় এক মাস আগে উপজেলার ডোয়াইল ইউনিয়নের আদাচাকি গ্রামের বিদ্যুতের খুটি থেকে তার ঝুলে পড়ে। স্থানীয় বিদ্যূৎ গ্রাহক এবং কৃষকরা বিদ্যুত লাইনটি মেরামতের তাগাদা দিয়ে আসছিল। পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলেও লাইন মেরামত করেনি। বিদ্যুত অফিসের অবহেলায় বুধবার সকালের দিকে ২টি গরু তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ