
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া-রংপুর মহাসড়কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদরের ঠেঙ্গামারা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, শফিকুল মানসিক প্রতিবন্ধী ছিলেন তারা দুই ভাই কাজের উদ্দেশ্যে নীলফামারী থেকে কুমিল্লাগামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছলে শফিকুল চলন্ত বাস থেকে জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় হাইওয়ে টহল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল