
রাউজ আলীঃ নির্বাচনে চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়া ৫ জনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছে বেড়া উপজেলা আওয়ামীলীগ । আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিত হবে পাবনার বেড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সাহা।
বহিষ্কৃতরা হলেন, ১নং হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আ. হামিদ, কৈটোলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সদস্য মির্জা ইসতিয়াক আহম্মেদ প্লাবন, চাকলা ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক মো.ইদ্রিস আলী সরদার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাওন, নতুন ভারেঙ্গা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বেড়া উপজেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক মো. আবু দাউদ। প্রেস বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থীদের সমর্থনকারী স্থানীয় দলীয় নেতা কর্মীদের আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। নতুবা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি