
এস আর নিরব যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ রহমত আলী (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। মঙ্গলবার ১টায় ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে বেনাপোল-নাভারন মহাসড়ক থেকে অভিযান চালিয়ে তাকে আটক। আটক রহমত আলী বেনাপোল মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মৃতঃ মোজাম্মেল হকের ছেলে। এ সময় আসামীর কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে এএসআই নির্মল কুমার ঘোষ বাদী হয়ে বেনাপোল থানায় মামলা করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন