
আওয়াজ অনলাইনঃ ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। উদ্ধার অভিযানের পঞ্চম দিন সকালে ৮টার দিকে সুগন্ধা নদীর লঞ্চটার্মিনাল এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরে সেটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মী আল-আমিন জানান, মরদেহটির মুখ ঝলসানো। পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সেটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মুখমণ্ডল পোড়া থাকায় লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের একজন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এর আগে বিষখালি নদী থেকে উদ্ধার হওয়া লঞ্চ বাবুর্চি শাকিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে, লঞ্চ মালিকসহ ৮ জনের নামোল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে মনির হোসেন নামে স্বজনহারা এক ব্যক্তি।
এদিকে আজও নিখোঁজদের সন্ধানে সকাল অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। পুলিশের হিসেবে এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ আছেন। ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার