হোম » সারাদেশ » প্রতিবর্তনের উদ্যোগে কুবিতে নবান্ন উৎসব-১৪২৮

প্রতিবর্তনের উদ্যোগে কুবিতে নবান্ন উৎসব-১৪২৮

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন-এর উদ্যোগে আয়োজিত হয়েছে ‘নবান্ন উৎসব-১৪২৮’। রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব, নাচ-গান, কবিতা ও নাটক পরিবেশনা সহ নানা কর্মসূচিতে এই নবান্ন উৎসব উৎযাপিত হয়।
নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথিবৃন্দ উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পরামর্শক ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, নবান্ন উৎসব আমাদের বাঙ্গালী সমাজের অনুষঙ্গ। বাঙ্গালীদের অস্তিত্বের সাথে মিশে আছে এই নবান্ন উৎসব। এই সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে।
আয়োজনের ব্যাপারে প্রতিবর্তনের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তাই আমরাও তেমন কার্যক্রম চালাতে পারিনি। আর শিক্ষার্থীরাও একট মানুষিক ট্রমার মধ্যে ছিল। তেমন বিনোদনের সুযোগ ছিল না। তাই শিক্ষার্থীদের মানুষিক ট্রমা থেকে কিছু টা হলেও  মুক্তি দিতেই আমাদের এই নবান্ন উৎসবের আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, ব্যান্ডদল প্লাটফর্ম, প্রতিবর্তনের বর্ণাঢ্য পরিবেশনায় এবং চৌকস নাট্যসম্প্রদায়ের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় ‘নবান্ন উৎসব-১৪২৮’ ।
উল্লেখ্য, প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে নবান্নকে কেন্দ্র করে একত্রে উৎসবে মেতে ওঠে।  তাই অগ্রহায়ণের শুরুতেই গ্রাম বাংলায় চলে নানা উৎসব, নানা আয়োজন। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা দিক, সেই ঐতিহ্যকে ধরে রাখতেই কুবি সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন আয়োজন করেন নবান্ন উৎসব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!