
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডিএসডি ফাউন্ডেশন ও জহির উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে, ৬ নং আনাইতারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরকে নিয়ে জনগণের মুখোমুখি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান “জনতার মুখোমুখি জননেতা” অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর শনিবার বিকেলে আনাইতারা ইউনিয়নের লক্ষিন্দা গ্রামে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ডিএসডি ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম। জনগণের মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ ও অত্র ইউনিয়নের সকল মেম্বার পদপ্রার্থীগণ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক