
সিলেট প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক, জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, নগরীর চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী প্রকৌশলী আশফাক আহমদ আর নেই। তিনি শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা সোয়া দুইটায় নগরীর হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জুমা হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযায় নামাজে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রকৌশলী আশফাক আহমদের মৃত্যুতে সিলেট বিএনপিসহ অংসংগঠনের নেতাকর্মী ও নগরীর সকল স্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল