
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরে একটি ১১ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের উপর থেকে শাবল পড়ে জাহানারা বেগম (৫৩) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ৩৭ নং নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জাহানারা শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন। তার এক ছেলে রয়েছে, যিনি বিদেশে থাকেন।
দুর্ঘটনার পর জাহানারা জামান বেবিকে নগরীর ভিক্টোরিয়া (সদর) জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করে। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে পরে। নির্মানাধীন ভবনের পাশের ভবনের মালিক জানান, কোন প্রকার নিরপত্তা বেষ্টনী ছাড়াই এই বহতল ভবনের কাজ চলতেছে। গত এক বছর যাবত এই ভবন থেকে কোন না কোন মালামাল পড়তেছে। তাদেরকে বার বার সতর্ক করার পরও বিল্ডিং মালিক বা কর্তৃপক্ষ কেউই এ বিষয়ে কোন নজর দেন নাই। আজ সকালে এই ঘটনাটি ঘটার সময় তিনি ছাদে ছিলেন উল্লেখ করে জানান, তারা যে প্রটেকশন ছাড়া কাজ শুরু করেছে এ বিষয়ে প্রশাসন, রাজউক, সিটি কর্পোরেশন কারো কোন নজরদারি করে নাই। এটা প্রত্যেক ডিপার্টমেন্ট এর গাফলতি।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, আমরা কিছুক্ষণ আগেই এ বিষয়টি জানতে পেরেছি। আমরা এ বিষয়ে রাজউকের সাথে কথা বলেছি। ভবনের নির্মাণ কাজের জন্য যে নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিলো, তা কোনটাই আমরা দেখিনি। যেভাবে এই ভবনের পারমিশন দেয়া ছিলো, সেভাবে এটা নির্মাণ করা হয় নাই।
রাজউকের মনিটরিংয়ের অবহেলায় জনগণ মারা যাওয়ার বিষয়টি কামনা করা যায়না উল্লেখ করে নাসিক এর সদ্য সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, ভবনটি নির্মাণে অব্যবস্থাপনা ছিলো, কোন মনিটরিং করা হয়নি। এখন এই ভবন সিলগালা করতে হবে এবং রাজউকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমার এই ওয়ার্ডে নিরাপত্তা না রেখে কোন ভাবেই কাজ করতে দিবো না। আমি চাই এ বিষয়ে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল