
রবিউল হাসান লায়ন: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠাই মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা হয়েছে। শনিবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়। পরে বিজয় শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। শোভাযাত্রা শেষে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।
বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ