
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন এর পেয়ারাতলার ফুলতলা নামক স্থানে শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় আলমসাধু এবং লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে ঘটনাস্থলে আলমসাধু চালক নিহত হয়। অপরদিকে লাটাহাম্বার চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
নিহত ব্যক্তির বাড়ি দশর্না থানার বাস স্ট্যান্ড পাড়ার জৈনক পিতার ছেলে ঘটনা স্থলেই নিহত হয়।নিহত ব্যক্তির নাম ওমর ফারুক(২৩) গ্রাম:দর্শনা বাসস্ট্যান্ড পাড়া ,থানা: দর্শনা জেলাঃ চুয়াডাঙ্গা। ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই সেখানে পুলিশি উপস্থিত হন এবং পরিস্থিতি থমথমে রাখেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন