
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ছয় হাজার ৬৮০ পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ই ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার দুপুর ২টার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক শাহীন আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন এর অধীনস্ত জীবননগর বিওপি’র হাবিলদার শাহানুর আলম এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট টহল দল শনিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড যাত্রীবাহী সম্রাট পরিবহণ বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের লাগেজ ক্যারিয়ারে থাকা মিষ্টির প্যাকেটের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ছয় ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া