
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত হওয়া যুবকের পরিচয় পাওয়া যায় নি এখনো। ১৮ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার চৈতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে ছেরে আসা লোকাল ট্রেনটি বুড়িমারী দিকে যাচ্ছিল। পরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে এক যুবক ট্রেনে কাটা পড়ে।
স্থানীয় হাসানুর রহমান (৪০) বলেন, অজ্ঞাত ওই মৃতদেহ কয়েক টুকরা হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় ট্রেনে। ঘটনাস্থলে তার ছিন্নভিন্ন লাশ পড়ে রয়েছে। একই এলাকার হাবিব (২৩) জানান, ওই যুবক সকাল থেকে রেললাইনে বসে ছিল। ট্রেন আসামাত্র সে আত্মহত্যা করেছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহারুল ইসলাম জানান, ওই যুবকের মরদেহটি উদ্ধারের চেষ্ট চলছে। তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া