
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের চাপায় মো. আব্দুর রাজ্জাক (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. নাজির হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে শেরপুরে আসার সময় প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। তার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, তার লাশ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ