হোম » সারাদেশ » টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গাসিক ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গাসিক ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা নিবেদন

টঙ্গী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সদ্য দায়িত্ব প্রাপ্ত গাজীপুর সিটি করর্পোরেশন (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ। গতকাল শনিবার বিকালে টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, সংরক্ষিত প্যানেল মেয়র আয়শা আক্তার। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ। এ সময় তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন টুঙ্গীপাড়ার পৌর মেয়র শেখ মোঃ টুটুল।

এছাড়া সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ ওসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকি জুলি, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, গিয়াস উদ্দিন সরকার, আব্দুল্লাহ আল মামুন মন্ডল, নাসির উদ্দিন মোল্লা, মোঃ আমজাদ হোসেন, কাজী আবু বক্কর সিদ্দিক, শাহ আলম রিপন, মোঃ ওসমান গনি লিটন, আজিজুর রহমান শিরিশ, রফিকুল ইসলাম রফিক,

কাওসার আহমেদ, মাওলানা মুঞ্জুর হোসেন, শহীদুল ইসলাম, মুজিবুর রহমান, আব্বাস উদ্দিন খোকন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম দুলাল, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, শাহীনুল আলম মৃধা, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান মতি, ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, আওয়ামী লীগ নেতা আলী আফজাল খাঁন দুলু, দেলোয়ার হোসেন,
খালেদুর রহমান রাসেল, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন, সহ-সভাপতি মোহাজ্জেম হোসেন, কে এম নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুর, মশিউর রহমান সরকার বাবু, বাপ্পি প্রমুখসহ টঙ্গী গাজীপুরের
সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, আসাদুর রহমান কিরণ গত ২৮ নভেম্বর ২০২১ইং স্থানীয় সরকার মন্ত্রাণালয় থেকে গাজীপুর সিটি করপোরেশনের
ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহন করেন এবং গত ২ ডিসেম্বর ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!