হোম » সারাদেশ » উল্লাপাড়া মডেল থানা পুলিশের মানবতার দেয়াল

উল্লাপাড়া মডেল থানা পুলিশের মানবতার দেয়াল

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সফলভাবে পুলিশী দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে বিভিন্ন মানবিক কাজ করেন। এর অংশ হিসেবে উল্লাপাড়া মডেল থানার পাশেই মানবতার দেয়াল স্থাপন করেছেন। এখানে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ তাদের পুরাতন অব্যবহৃত পোশাক ঝুলিয়ে রাখছেন। শীতের সময় ছিন্নমূল মানুষের কথা মাথায় রেখে এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি সবাই কে এই মানবতার দেয়ালে অব্যবহৃত শীত বস্ত্র রেখে দেওয়ার আহব্বান জানান। কারর শীতবস্ত্রের প্রয়োজন হলে এই মানবতার দেয়াল থেকে ইচ্ছেমতো নিতে পারবেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান উল্লাপাড়ায় অনেক শীত পরে, এই শীতে ছিন্নমূল মানুষ যেন খুব সহজেই শীতের পোশাক এই মানবতার দেয়াল থেকে ইচ্ছেমতো নিতে পারে এজন্যই মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। তিনি সবাই কে আহব্বান জানান শীতের অব্যবহৃত পোশাক অন্য কে দিতে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!