হোম » সারাদেশ » বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১০ডিসেম্বর) সকাল ১০ টার সময়  সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ নাহিদ শারমিন নাইচ এর সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিউর রহমান মতি।
এসময় বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আসমা আক্তার রুনা,সদস্য হেলেনা হক, সদস্য নিলুফার ইয়াসমিন, সদস্য  রেশমা আক্তার,সদস্য বিথী ইয়াসমিন, সদস্য পারুল আক্তার মল্লিক, সদস্য শারমিন আক্তার ময়না,সদস্য উম্মে কুলসুম সুমী সহ বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনা,সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা    সহ জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাজিয়া সুলতানা ইতি। দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মোছাঃ নাহিদ শারমিন নাইচ এবং সাধারণ সম্পাদক পদে মোছাঃ মুনমুন আরা মিতু’র নাম ঘোষণা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!