হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় পল্লী প্রগতি সহায়ক সমিতির বার্ষিক সম্মেলন

আলফাডাঙ্গায় পল্লী প্রগতি সহায়ক সমিতির বার্ষিক সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লী প্রগতি সহায়ক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সময় সংস্থাটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসও উদযাপন করেছে।
অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর, সংস্থাটির ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন (লোচন), সিনিয়র সহকারী ক্রেডিট ম্যানেজার বাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংস্থাটির কার্যক্রমের পরিচালক মো. আকরাম হোসেন।
প্রসঙ্গত, পল্লী প্রগতি সহায়ক সমিতির রুপকার আলহাজ্ব অলিয়ার রহমান খান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। আলহাজ্ব অলিয়ার রহমান খান মানবাধিকার রক্ষায়, সমাজসেবায় এবং ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় রেখে চলেছেন অসামান্য অবদান। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক, মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড, ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড, থাইল্যান্ড-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস কর্তৃক মহান বিজয় স্মৃতি সম্মাননা পদকসহ একাধিক স্বর্ণপদক লাভ করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!