
চাটখিল প্রতিনিধিঃ চলমান এইচএসসি পরিক্ষায় বহিস্কৃত হলেন ১৪ পরিক্ষার্থী। আজ ৯ই ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ফিনান্স ও ব্যাংকিং ১ম পত্রের ১৪জন এইচএসসি পরীক্ষার্থীকে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিস্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা জানান, ছাত্রের সাথে মোবাইল ফোন থাকায় তাদরে বহিস্কার করা হয়েছে এবং মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। পরিক্ষার কেন্দ্র সচিব মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু