
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় মো. লিটন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন পল্লী বিদ্যুত সমিতর লাইনম্যান হিসাবে চাকুরি করেন বলে জানা গেছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, মহাসড়কের টেপড়া এলাকায় সড়ক বিভাজন নির্মাণ কাজ চলছে। বিকালে দিকে পাটুরিয়া ঘাটমুখী একটি মুরগী বহনকারী কাভার্ডভ্যান উল্টো দিক দিয়ে দ্রুত গতিতে চলে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই লিটন নামের একজন মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রাব্বি। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল