
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার সান্তাহারে ৩০ পিস ইয়াবাসহ তৌহিদ খাঁন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মালশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তৌহিদ খাঁন উপজেলার সান্তাহার পৌর শহরের নিউ কলোনী এলাকার ওয়াহেদ খাঁনের ছেলে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে অপর একজন পালিয়ে যায়।
এ ঘটনায় আদমদীঘি থানায় দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তৌহিদ খাঁনকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান