
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের তেবাড়িয়া রেলগেটে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৪ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে সকাল ৯ টার দিকে রেল লাইন সচল করে। নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান,ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করছিল। এসময় একটি মিনি ট্রাক গেট ভেঙ্গে পারাপার হওয়ার চেস্টা করলে ট্রেন লাইনে ওপর ট্রাকটি বিকল হয়ে যায়। এসময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্ক দিয়ে টেনে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায়। এর পর থেকে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ।
এতে করে নাটোর স্টেশন সহ বেভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দীর্ঘ চেস্টার পর সকাল ৯টার দিকে রেল লাইন সচল হয়। এরই মধ্যে ঢাকাগামী একতা এক্সপ্রেস সহ মোট তিনটি ট্রেন নাটোর স্টেশন থেকে ছেড়ে গেছে। নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩ টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রমকালে গেট ভেঙ্গে একটি মিনি ট্রাক ট্রেন লাইনে ঢুকে যায়।এসময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্ক দিয়ে টেনে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায়।এর থেকে চার ঘন্টা বন্ধ ছিল বন্ধ উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান