
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছি র্যাব। গত রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সদর উপজেলার নঁওগা-বগুড়া মহাসড়কের এরুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহত ট্রাক (মেট্রো-ট-২২-৩৮৫০) জব্দ কর র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, নঁওগা জেলার মেহেরুল ইসলামের ছেলে কাজল হোসেন (২৫), মৃত আব্দুল গণির ছেলে রমজান আলী (৫৩) এবং জয়পুরহাট জেলার মৃত নুরুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮)।
র্যাব-১২ বগুড়া সোমবার সকালে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে নঁওগা আসবে। এরপর র্যাবের অভিযান পরিচালনাকারী একটি দল এরুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সন্ধ্যা সোয়া ৭টায় জব্দ হওয়া ট্রাকটি চেকপোস্টে তল্লাশি করা হলে ১৩ বস্তায় রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় ট্রাকে থাকা তিন যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার সবায় মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে সরবারহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান