
অর্ণব আল আমিন: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ( ৪ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নে আতিকুর রহমান মিল্টন, গোড়াই ইউনিয়নে হুমায়ুন কবীর, মহেরা ইউনিয়নে বিভাস সরকার নুপুর, জামুর্কী ইউনিয়নে ইলিয়াছ মিয়া, আনাইতারা ইউনিয়নে জাহাঙ্গীর আলম , উয়ার্শী ইউনিয়নে মাহাবুব আলম মল্লিক, ভাতগ্রাম ইউনিয়নে মোবারক হোসেন সিদ্দিকী , বানাইল ইউনিয়নে আনিছুর রহমান।
এসব ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন