
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ( ৪ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নে আতাউল গনি হাবিব, হাবলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকী ইউনিয়নে শাহীন তালুকদার ও কাঞ্চনপুর ইউনিয়নে রাকিব খান শাহীন। এসব ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ