
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ফলিয়া বাজার, পৌরসভা কার্যালয়, আলফাডাঙ্গা ও গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইম্পোরিয়াল কনসালট্যান্ট এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা তার ব্যক্তিগত অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসব বিতরণকালে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, সাবেক চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ-দৌলা রানা, পৌর সচিব মেহেদী হাসান, পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান ও আলী আকসাদ ঝন্টু প্রমুখ।
এবিষয়ে সৈয়দ শামীম রেজা জানান, ‘প্রচণ্ড শীতে এলাকার অসহায় শীতার্তদের কষ্ট অনুভব করে তিনি সম্পূর্ণ মানবিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান