
রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় বাধাসহ নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম আলম। বৃহস্পতিবার দুপুরে টনকি নয়াপাড়াস্থ প্রার্থীর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম আলম জানান- কুলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সালাম বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে এলাকার সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমার এজেন্টদের কেন্দ্রে ডুকতে দিবে না বলে হুমকি দিচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে নৌকার প্রার্থী তার কর্মী-সমর্থকদের দিয়ে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেখানোসহ আমার নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাংচুর করাচ্ছে। আমার নির্বাচনী প্রচারণার মাইক ও ব্যাটারী চালিত অটো ভাংচুর করেছে।
এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী ২৮শে নভেম্বর মেলান্দহের কুলিয়া ইউপি নির্বাচনটি সুষ্ঠ ও নিরপেক্ষ হবেনা বলে আমার মনে হয়। আমার ইউনিয়নে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান