
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন উজাড় হচ্ছে বন-জঙ্গল। তার সাথে সাথেই হাড়িয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখী। বাসস্হান সংকট ও খাদ্যের অভাবে অতিথি পাখীগুলো উপজেলা থেকে দিন দিন হাড়িয়ে যাচ্ছে। তথ্য অনুসন্ধানে কথা হয়, সিরাজগঞ্জ সদর কাজিপুর গান্দাইল আইডিয়াল কলেজের প্রভাসক মোঃ জামসেদ সরকারের সাথে। তিনি বলেন, শহরের পাশাপাশি গ্রামগঞ্জের অধিকাংশ মানুষও এখন পাকা বাড়িতে বসবাস করছেন।
ভবঘুরের মানুষগুলো এখন ডিজিটাল জায়গায় চলে এসেছে। ফলে উজার হয়ে গেছে বড় বড় বনজঙ্গল, ফলে বিভিন্ন প্রজাতির সাধারণ পাখি সহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখী।শীত এলেই অতিথি পাখি ঘুলো সাধারণত আমাদের বনজঙ্গলে অবস্হান করে খাদ্যের সন্ধানে বেড়িয়ে পড়ে ধলবেঁধে। এরা প্রায় সময় মানুষের বাড়ির আশপাশের ঝোপজাড়ের মধ্যে বিশেস করে বড় বড় তেঁতুল, জলপাই ও জামগাছের ওপর।
কিন্তু বর্তমানে তেমন জায়গা না পাওয়ায় প্রায় সময়েই কৃষকের আলগা জমিতেই অবস্হান নিতে দেখা গেছে বিভিন্ন প্রজাতির সাধারণ পাখী থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখীগুলোকে। বেশি বেশি করে ফলফলাদির গাছ লাগানো সহ উপযুক্ত বসস্হান ও নিরাপদ খাদ্যের ব্যবস্হা করা গেলে সাধারণ পাখীসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখীগুলোকে প্রকৃতিতে আবার আগের মতোই ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন অনেকেই।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক