
এম হিরন প্রধান : মহাখালী মডেল হাই স্কুলে গ্রন্থাগার ও বঙ্গবন্ধু কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রন্থাগার ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন মাননীয় মহিলা সংসদ সদস্য আসন ৩, ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা। আজ ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিলা কাউন্সিলর আমেনা বেগম রানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফিরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য অবুল মোতালিব মাহমুদ হিরন, সিনিয়র শিক্ষক ড. মো: শফিকুল ইসলাম, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী মরিয়ম বিনতে খেয়া, গুলশান থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা কাউন্সিলর হাসিনা বারি। বনানী থানা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুন্নাহার রিনা। অনুষ্ঠান উপস্থাপনা করেন, সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তাঁকে সহযোগিতা করেন শিক্ষক জাবিদ আল মুয়াজ। গ্রনস্থাগার উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র/ছাত্রী ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক