হোম » সারাদেশ » ভালুকায় সড়ক পরিবহন শ্রমিকলীগ নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

ভালুকায় সড়ক পরিবহন শ্রমিকলীগ নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২২শে নভেম্বর সোমবার রাতে পৌর এলাকার ৩নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে এ উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট শওকত আলী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা আ’ লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহম্মেদ,প্রচার সম্পাদক আকরাম আলী খোকা,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হোসাইন,ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকলেসুর রহমান,উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী,উপজেলা তাতীলীগ সভাপতি এস এম কারুজ্জামান,সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মকবুল আহমেদ,

যুবলীগ নেতা এস.এম নুরুল ইসলাম, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,আ’লীগ নেতা আফজাল মন্ডল,সাংবাদিক আলী আজগর,পলাশ মানিক, সড়ক পরিবহন শ্রমিকলীগের অন্যতম নেতা পবিত্র সরকার,হেলাল মন্ডল,সুরেল সাংমা,সড়ক পরিবহন শ্রমিকলীগ আঞ্চলিক শাখার  নেতৃবৃন্দ সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!