হোম » সারাদেশ » রায়গঞ্জে একটি ব্রীজের গোড়ায় মাটি নেই বিপাকে জনসাধারণ

রায়গঞ্জে একটি ব্রীজের গোড়ায় মাটি নেই বিপাকে জনসাধারণ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে নিজামগাতী সড়কের একটি ব্রীজের দু’ পাশে মাটি সরে যাওয়ায় বিপাকে পড়েছেন শত শত জনসাধারণ। যে কোন সময় ব্রিজটি দেবে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার আন্চলিক সড়কের গ্রামপাঙ্গাসী টু নিজামগাতীসহ আশপাশের শত শত মানুষ ওই ব্রীজ দিয়ে প্রতিদিন বিভিন্নস্থানে যাতায়াত করে থাকে।

দীর্ঘদিন সড়কটি সংস্কারের অভাবে জীবনের ঝুকি নিয়েই চলাচল করছে অত্র এলাকার আপামর জনসাধারণ। ওই ব্রীজ দিয়ে অটো ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট-বড় যানবাহন দিনরাত চলাচল করে থাকে। ব্রীজটির দু’পাশের সামনে থেকেও মাটি সরে গেছে। ফলে বোঝায় ক্রিত যানবাহন কয়েকজন ধাক্কা দিয়ে তুলতে হয়। এ অবস্হায় সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট সুদৃস্টি কামনা করছেন অত্র এলাকার জনসাধারণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!