
চাটখিল উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় থেকে চন্দ্রগঞ্জ সড়কে মাত্র সাত কিলোমিটার অংশে ১৮টি গতিরোধক স্থাপন করা হয়েছে। অতিরিক্ত গতিরোধক থাকায় এই সাত কিলোমিটার অংশে চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন যানবাহন চালকেরা।
স্থানীয় বাইক রাইডার নাঈম জানান, এখানে শুধু বাড়তি গতিরোধকই দেওয়া হয়নি, অন্য সড়কের তুলনায় এখানকার গতিরোধকগুলো বেশ উঁচুও, যে কারণে চলাচলে সমস্যা হয়ে থাকে। তিনি আরও বলেন, ইট দিয়ে তৈরি করার ফলে এই গতিরোধকগুলো অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
রিকশাচালক মামুন মিয়ার অভিযোগ করে বলেন, সড়কে অতিরিক্ত গতিরোধকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চালক ও তাদের যানবাহন।
এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, গতিরোধকগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় জনসাধারণের বাধার মুখে তা সম্ভব হচ্ছে না। সম্প্রতি দেলিয়াই বাজারে তিনটি গতিরোধক ভেঙে দিলে স্থানীয় জনতা অফিস কর্মীদের মারধর করে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু