
সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পোল্ট্রি ফার্মে মুরগী খেতে এসে পাতানো ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। উপজেলার রজকপুর গ্রামের ইছবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা।
ইছবর আলী জানান, বাড়িতে তার মালিকাধীন পোল্ট্রি ফার্মে বিগত কয়েক দিন যাবৎ হানা দেয় বাঘ। এতে তিনি বেশ ক্ষতিগ্রস্থ হন।এরপর থেকে তিনি ফাঁদ পেতে বাঘটি আটকের চেষ্টা করেন। একপর্যায়ে ফাঁদ পেতে রাখলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই বাঘটি লোহার তৈরি খাঁচার ফাঁদে ধরা পড়ে। এরপর তিনি বন বিভাগকে খবর দিলে সন্ধ্যায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান