
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে ১০ মাদক মামলার পলাতক আসামি মো. ইব্রাহিমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফুলগাজী থানায় ১০টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানান , মামলার পর থেকে ইব্রাহিম গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে নিজেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ইব্রাহিম পাইকারি মাদকদ্রব্য (ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা) ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে জেলার আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন মাদক মামলার পলাতক আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফুলগাজী থানায় অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান