হোম » সারাদেশ » ছাগলের পিপিই রোগে পোরশায় ছাগল খামারীর মাথায় হাত।

ছাগলের পিপিই রোগে পোরশায় ছাগল খামারীর মাথায় হাত।

এম আই হোসেন পোরশাঃ নওগাঁ জেলার পোরশা উপজেলা ছড়িয়ে পড়েছে ছাগলের পিপিই রোগ ছাগল চাষিরা হতাশ। আমন ধান উঠার আগ মুহূর্ত বাজারে নেই কোন গরু ছাগলের দাম।খামারীরা গো-খাদ্যের দাম প্রচুর ছাগলের জন্য গমের ভুসি কেজি প্রতি ৪০ টাকা গম৩৫ টাকা ডালের খুদ ৪০ টাকা চালের খুদ ৩৫ টাকা ইত্যাদি অন্যান্য খাদ্য দাম নাগালের বাইরে। তাছাড়া মাঠে কোন ঘাস পাচ্ছে না তারা। এতে করে গরু-ছাগল লালন-পালন করা তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে কারণে গরু ছাগল বিক্রি করে দিতে হচ্ছে।  বাজারে ক্রেতা নেই দাম পাচ্ছে না বিক্রেতারা। তার উপরে ছড়িয়ে পড়েছে পিপিই ছাগলের রোগ।

এরূপ একটা ছাগলকে ধরলে সমস্ত ছাগলের পর্যায়ক্রমে ধরতেছে ঔষধ খাওয়ায়েও বাঁচানো যাচ্ছে না ছাগল। এক ছাগল খামারী আলাউদ্দিন বলেন আমার একটা ছাগলকে  ধরে ছিল পর্যায়ক্রমে  সবগুল আক্রান্ত হয়ে মারা যায়। আমার গোয়ালে কোন ছাগল নাই। এতে বিনিয়োগকৃত টাকা আমি হারিয়েছি।

পোরশার কয়েকটি গ্রাম ঘুরে পশু ডাক্তার ইমামুল হক সাংবাদিককে বলেন এই রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ঔষধ প্রয়োগ করেও উপকার পাচ্ছিনা তার পরামর্শ এখন ছাগল বিক্রি করে দেন। পোরশা পশু হাসপাতাল এ কথা বলে এর সুষ্ঠু কোন পরামর্শ পাওয়া যায়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!