
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বিকালে বানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্ঠ ভোটের মাধ্যমে মো. ওবায়দুর রহমানকে সভাপতি ও মনিরুজ্জামান হাদিসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলিমুজ্জামান সিকদার বাবু ও সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ।
সভায় বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি আসাদুজ্জামান বটু, মহিলা সম্পাদক মোসা. দুলী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাদী সুলাইমান সহ ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা