হোম » সারাদেশ » যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত আলী ফকিরের মৃত্যু

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত আলী ফকিরের মৃত্যু

এস আর নিরবঃ যশোরের শার্শা উপজেলায় নির্বাচনী সহিংসহতায় বেনাপোলের সীমান্তবর্তী গোগা ইউনিয়নের আহত আলী ফকির (৫২) শুক্রবার (১২ ই নভেম্বর)ভোরে নিজ বাড়ীতে মারা গেছে। নিহত আলী ফকির পাঁচ ভুলাট গ্রামের মৃতু ইউসুফ আলীর ছেলে।
শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে। নিহত পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তার সমর্থকরা যশোরে যান। সেখান থেকে বাড়ী ফেরার পথে গোগা বাজারে রশিদ চেয়ারম্যানের লোকজন তবিবর রহমান সমর্থিত ১২জন আহত হয়।
আহত ১২ জনের মধ্যে  শুক্রবার আলী ফকির মারা গেছে। আহত আলী ফকির শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের সদস্যদের নাম উল্লেখ করে শার্শা থানায় আগে মামলা হয়েছিল। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছে। মামলার প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!