
সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতনামা বাসের চাকায় পিষ্ট হয়ে ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে ওসমানীনগরের সাদিপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক হুমায়ুন কবীর (৫৫) পটুয়াখালী জেলার বাহুফল থানার কালিশরি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। জানা যায়, ঢাকা মেট্রো ঢ-১৮-৬০০৫ ঢাকাগামী ট্রাকটি বৃহস্পতিবার ভোররাত ৪টায় ওসমানীগরের সাদিপুর এলাকায় আসার পর ট্রাকের চাকায় ক্রটি দেখা দেয়। চালক হুমায়ুন কবীর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে হেলপারকে নিয়ে চাকার ক্রটি মেরামত কাজে নিয়জিত থাকা অবস্থায় ঢাকাগামী দুরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাক চালক হুমায়ুন মৃত্যুবরণ করেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) নবী হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তকরনের চেষ্ঠা অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান