হোম » সারাদেশ » পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বৃস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে
কেক কাটা ও দোওয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবলীগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি মো. খোরেশদ আলম মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের বদরুল হাসান সুমন মন্ডল,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু,সাংগঠনিক সম্পাদক রুবেল রানা সহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!