হোম » সারাদেশ » বগুড়ায় যুবলীগ নেতা আদিলের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে  মানববন্ধন

বগুড়ায় যুবলীগ নেতা আদিলের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে  মানববন্ধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) জাকারিয়া আদিল, পান্না সরদার ও শহিদুলের উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানবন্ধন পালন করা হয়েছে। বুধবার সকালে শহরতলীর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে সড়কে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি বগুড়া জেলা শাখা ও ঔষধ ব্যবসায়ী সমিতি মেডিকেল শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি বগুড়া শাখার সভাপতি জাকির হোসেন বেবীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এমআর ইসলাম রফিক, বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি বগুড়া শাখার সাধারণ সম্পাদক আল্লামা মেহেদি হাসান, আব্দুস সালাম, জহুরুল, উজ্জল হাসান, আরিফ হোসেন, মামুন মন্ডল, ঔষধ ব্যবসায়ী সমিতির মেডিকেল শাখার নেতা রবিউল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জাপান, মাহাবুব, মিল্লাত, রফিকুল, রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফেরদৌস,  হাসান শেখ, নবীন, মুরাদ, শাকিল, ধলু প্রমূখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আদিল সহ অন্যান্যদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি জানান, না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!