
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মোঃ মাহমুদুল হাসান মিন্টু, এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শাহিন আলম, সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পাঠানপাড়া গ্রামস্থ ডাক্তার মোঃ শাহাবুদ্দিন খান এর ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হতে ইং-০৯-১১-২০২১ তারিখে সকাল ১১:৪৫ ঘটিকার সময় ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীর নাম ও ঠিকানা১। মোঃ আনোয়ার কাজী (৩১), পিতা-মোঃ কায়েম কাজী, সাং-মোবারক পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এবং পলাতক আসামি ২। মোঃ মুন্না (৩১) ,পিতা- আব্দুল কুদ্দুস, সাং-পাঠানপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা।আসামীদের বিরুদ্ধে দর্শনা থানার নিয়মিত মামলা নং-১০, তাং-০৯/১১/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ক্রমিক নং-১০(ক)/৪১ রুজু হয়েছে বলে জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল