
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মাহবুবুর রহমান মঞ্জুর সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর সোমবার সন্ধায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুজ্জামান প্রদীপের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক নূরুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ শফিক গেন্দা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শামীম আলম খান, সদস্য মোঃ সাইদুর রহমান শেলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান, দপ্তর সম্পাদক শফিউদ দৌলাহ চিশতী, সদস্য আলহাজ্ব আবুল মনসুর, ফারক শোয়েব তালুকদার, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রাশেদুল ইসলাম খোকন, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি মোছাঃ মহসিনা মোশারফ চাঁদনী, সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাত, দপ্তর সম্পাদিকা রুমানা হাসানসহ ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আরো অনেকে।
এসময় বক্তারা ১নং কেন্দুয়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে একত্রে কাজ করে যাওয়ার আহবান জানান। নৌকার প্রার্থী শেখ মাহবুবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে কেন্দুয়া ইউনিয়নবাসীর পাশে থেকে ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ করে যাবো এবং ইউনিয়নবাসী গরীব-দুঃখী মানুষদের জন্য বিনামূল্যে সকল সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেব।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার