
আব্দুল কাদের নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে ৯৫ পিস ইয়াবাসহ মোঃ মফিদুল ইসলাম (৫০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেল ৫ টায় তাকে আটক করা হয়। মফিদুল উপজেলার বিশাইনাথপুর গ্রামের মৃত খাজের উদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক বিভূতি ভূষণ রায় ব্রতী জানান,র্যাব ক্যাম্প গাইবান্ধা ও র্যাব-১৩ রংপুরের একটি বিশেষ দল ভাদুরিয়া এলাকায় অভিযান পরিচালনা কারে ভাদুরিয়া বাজার হোযায়ফা ফার্মেসীর পশ্চিমে ভাদুরিয়া- ডুগডুগি সড়কের উপর মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করার সময় ৯৫ পিস ইয়াবাসহ মফিদুলকে আটক করে র্যাব।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, মফিদুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে তাকে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত