
মোঃ মাসুদ রানা রাশেদ: রোববার (৭ নভেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০২১-২২ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন “বীর নিবাস” নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বীর নিবাসের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিটের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া