
রবিউল হাসান লায়ন: ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন বাংলাদেশ আওয়ামী লীগ,১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখা। বুধবার সন্ধায় বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. বাকী বিল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মির্জা সাকাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জিএস মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এড.হাফিজুর রহমান স্বপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল মাস্টার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইকরামুল হক ফেরদৌস তালুকদার, সদস্য ইজ্জত আলী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াছমিন লিটা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি, সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী চাঁদনী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আয়নাল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফাইজুর রহমান আকন্দ বিপ্লব প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, এবিএম ফরহাদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়েতুন নবী তালুকদার, সদর উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান রোজি, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক দেলোয়ার, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবমহিলা লীগের আহবায়ক কামরুন্নাহার কাকলী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলনসহ ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল