
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গত ২ নভেম্বর অডিট ভবন ঢাকায় গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ফেনী ৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্ঠা ফেনী জেলার মাটি ও মানুষের নেতা সর্বজন কর্মবীর লেঃ জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপিকে সমাজ উন্নয়নসহ অভূতপূর্ব কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য গুণীজন সন্মাননা প্রদান করা হয়।
এতে আরোও সন্মাননা পুরস্কারে ভূষিত হন শেখ সলীম উল্লাহ সচিব এফআইডি, মাহবুবুল হক ডিসিএজি সিনিয়র গ্রেট ১ সচিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশিষ্ট শিল্পপতি ঢাকা, ইন্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ প্রকল্প পরিচালক এলজিইডি। সম্মাননা প্রাপ্ত সকল মহৎ ব্যক্তিবর্গকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন এমপির এপিএস শাহাদাত হোসেন ভূঁইয়া রুমন ও পিআরও ওমর ফারুকসহ সোনাগাজী দাগনভূঞার জাতীয় পার্টির নেতৃবৃন্দগন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ