
এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় মন্দিরের পাঁচটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার মশিদপুর ইউনিয়নের ভবানীপুর আদিবাসী গ্রামের তিনটি ও সরিয়ালা গ্রামের দুটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। সকলের অজান্তে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরগুলোতে থাকা শ্রী শ্রী কালী, লক্ষী, শিব সহ বেশ কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয়েছে।
পোরশা উপজেলারহিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহার কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কে বা কাহারা রাতের অন্ধকারে মূর্তিগুলো ভেঙেছেন। পোরশা থানায় জানতে চাইলে অফিসার ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান