
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলম। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ইসলামি ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ শাহিন হোসেন, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোস্তফা নুরুল আমিন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু সহ উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবকের মাঝে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা